বরগুনায় অস্ত্র তৈরির আস্তানায় অভিযান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরগুনায় অস্ত্র তৈরির আস্তানায় অভিযান

বরগুনায় অস্ত্র তৈরির আস্তানায় অভিযান

পাঁচটি পাইপগানসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। ( ছবি: ভয়েস অব বরিশাল )




বরগুনা প্রতিনিধি॥ সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীর মাঝেরচর এলাকায় একটি অস্ত্র তৈরির আস্তানায় অভিযান চালিয়েছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে বিষয়টি জানিয়েছেন কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার মেহেদী হাসান। এর আগে বুধবার (১৭ জুন) দিবাগত রাতে পাথরঘাটা কোস্টগার্ড এ অভিযান চালায় কোস্টগার্ড।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার মেহেদী হাসান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৭টার দিকে পূর্ব সুন্দরবন সংলগ্ন মাঝের চরে অভিযান চালায় পাথরঘাটা কোস্টগার্ড। ঘণ্টাব্যাপী অভিযানে একটি অস্ত্র তৈরির আস্তানা থেকে পাঁচটি পাইপগানসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

তিনি আরও জানান, সুন্দরবনের জলদস্যু বাহিনী আবারও এক হওয়ার চেষ্টা করছে। এ জন্য তারা অস্ত্র তৈরিতে পারদর্শী একটি চক্রের মাধ্যমে অর্ডার দিয়ে অস্ত্র বানাচ্ছে। অস্ত্র তৈরিতে পটু সেই চক্রটি এই মাঝেরচরে বসেই অস্ত্র বানাচ্ছিল। যা গোয়েন্দা তৎপরতার কারণে আমরা জানতে পারি। অভিযান শেষে মাঝেরচরের অস্ত্র তৈরির আস্তানাটি গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করবে কোস্টগার্ড বলেও জানান এই কমান্ডার।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD