সংবাদ শিরোনাম:

বরিশালের হিজলায় অগ্নিদগ্ধ হওয়া গৃহবধূর মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:55:13 pm, Thursday, 18 June 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ছবি: সংগৃহীত

থানা প্রতিনিধি॥ বরিশালের হিজলা উপজেলা সদর টেকের বাজারের হাজী দেলোয়ার মার্কেটের তৃতীয় তলায় ১১ জুন বিকেলে নিজ ঘরে অগ্নিদগ্ধ হওয়া গৃহবধূ ইশরাত জাহান ইমা আজ ১৮ জুন বৃহস্পতিবার সকালে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে।

সে হিজলা উপজেলা হরিনাথপুর ইউনিয়নের মহিষখোলা এলাকার মাসুম ফকিরের মেয়ে এবং হিজলা সদর টেকের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দেলোয়ার হোসেন(ধলু) বেপারীর পুত্র মোঃ মহসিন বেপারীর স্ত্রী ছিলেন। তার এক ছেলে এবং এক কন্যা সন্তান রয়েছে। গৃহবধূর পরিবার ইনিউজ৭১ কে তার মৃত্যুর খবর নিশ্চিত করা করেছে।

স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে ১১ জুন দুপুরে, খাবার খেয়ে সবাই বাসায় ছিলো। হঠাৎ বিকেলে তারা বাসার মধ্যে ধোঁয়া দেখতে পেয়ে ঐ বাসায় ছুটে যান স্থানীয়রা। দরজা খোলাই ছিলো, দেখতে পান ইমার শরীরে আগুন জ্বলছে। পরে বাথরুমে রাখা পানি তার শরীরে ঢেলে আগুন নেভানো হয়েছে। তবে তার শরীরে কিভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারেনি । ঐ বাসার অন্যান্যদের কাছ থেকেও সঠিক তথ্য পাওয়া যায়নি। এরপর তাকে হিজলা উপজেলা হাসপাতালে নেয়া হয়ে ছিলো। পরে তাকে হিজলা হাসপাতালে না রেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল এবং শেষে ঢাকায় বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে। সেখানে আজ সকালে তার মৃত্যু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালের হিজলায় অগ্নিদগ্ধ হওয়া গৃহবধূর মৃত্যু

প্রকাশের সময় : 03:55:13 pm, Thursday, 18 June 2020