ভোলা প্রতিনিধি॥ ভোলার দৌলতখানে নিখোঁজের ৬ ঘণ্টা পর পুকুর থেকে মো. হাবিব (৮) ও মো. নিহাদ (৬) নামের দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত হাবিব ভোলার দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দিদারুল্লাহ গ্রামের নুরুউদ্দিনের ছেলে এবং নিহাদ একই গ্রামের নুরুন্নবীর ছেলে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।
স্থানীয়রা জানান, রোববার বিকেল ৫টার দিকে বাড়ির পাশে খেলা করছিল হাবিব-নিহাদ। পরে তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। কোথাও না পেয়ে রাতে বাড়ির পাশের পুকুরে জাল ফেলে খুঁজতে থাকে। এরপর রাত সাড়ে ১০টার দিকে তাদের দুজনের লাশ জালে উঠে আসে। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
Reporter Name 

















