রাষ্ট্রীয় মর‌্যাদায় ধর্ম প্রতিমন্ত্রী ও মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আব্দুল্লাহের দাফন সম্পন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রাষ্ট্রীয় মর‌্যাদায় ধর্ম প্রতিমন্ত্রী ও মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আব্দুল্লাহের দাফন সম্পন

রাষ্ট্রীয় মর‌্যাদায় ধর্ম প্রতিমন্ত্রী ও মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আব্দুল্লাহের দাফন সম্পন

শারীরিক দূরত্ব বজায় রেখে তার নামাজে জানাজা সম্পন্ন করা হয়,( ছবি: সংগৃহীত )




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাষ্ট্রীয় মর‌্যাদায় ধর্ম প্রতিমন্ত্রী ও মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আব্দুল্লাহের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১৪ জুন) বাদ আসর তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

এর আগে বিকেলে বাড়ির মসজিদ প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে তার নামাজে জানাজা সম্পন্ন করা হয়। এসময় তাকে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়। জানাজায় গোপালগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) শাহিদা সুলতানা, পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ সাইদুর রহমান খান, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিকুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চুসহ জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

বিকেলে আল-মারকাজুল ইসলাম হাসপাতালের একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে সরাসরি তার মরদেহ গ্রামের বাড়ি কেকানিয়া গ্রামে এসে পৌঁছায়। এসময় তার কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

সৃষ্টি হয় শোকাবহ আবহ। জেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবরে শেষ বারের মতো তাকে দেখতে শহরের কলেজ রোডের বাসায় ও গ্রামের বাড়িতে তার দীর্ঘদিনের রাজনৈতিক সহচর, সহকর্মী, নেতা-কর্মী ও স্বজনরা ছুটে যান।শনিবার (১৩ জুন) দিনগত রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

তার মুত্যৃতে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী ও সহযোগী সংগঠন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, জেলা আইনজীবী সমিতি, জেলা সম্মিলিত ব্যবসায়ী সমিতি, জেলা উদীচী, রিপোর্টার্স ফোরাম, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, কোটালীপাড়া সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষে শোক জানানো হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD