সংবাদ শিরোনাম:

নেছারাবাদে তিন শিশুকে গাছে বেধে জুতা পিটা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:56:45 pm, Saturday, 13 June 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

থানা প্রতিনিধি॥ মালটা চুরির অপারাধে তিন শিশুকে গাছে বেধে বধে জুতা পিটা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে নেছারাবাদ উপজেলার চামি গ্রামে। নয়টি মালটা চুরির অপরাধে তিন শিশুকে গাছে বেধে জুতা পিটা করেছেন মালটা বাগানের মালিক আব্দুল জব্বার মিয়া(৬০)।

শনিবার সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের চামি গ্রামের ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এদিকে শনিবার মালটা চুরির অপরাধে ওই শিশুদেরকে গাছে বেধে নির্যাতনের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি গোটা উপজেলা ভাইরাল হয়ে পড়ে।

প্রাথমিকভাবে নির্যাতিত ওই শিশু তিনটির কারো নাম জানা যায়নি। তবে তারা প্রত্যেকেই ওই গ্রামেরই হত দরিদ্র পরিবারের ছেলে। তাদের প্রত্যেকের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্য বলে জানাগেছে।

তারা স্থানীয় একটি মুরগী ফার্মে কাজ করে।স্থানীয় এক যুবক জানায়, শিশু তিনজন এলাকার একটি মুরগী ফার্মে কাজ করে। ওই দিন সকালে তারা জব্বার মিয়ার বাগান থেকে তিনজনে মোট নয়টি মালটা চুরি করে। এসময় বাগান মালিকের ছেলে তাদের ধরে কয়েকটি চড় থাপ্পড় দিয়ে জব্বার মিয়াকে খবর দেয়।

জব্বার মিয়া শিশুদেরকে বাড়ীতে এনে একটি রশি দিয়ে গাছের সাথে শিশু তিনটিকে বেধে জুতা দিয়ে মারেন।ঘটনার অনেকটা স্বীকার করে মালটা বাগান মালিক জব্বার মিয়া বলেন, সে তিন বছর যাবত মালটা বাগান করে আসছে।

সকালে ওই শিশু তিনটি বাগানে প্রবেশ করে মালটা চুরি করে। তাই রাগের বশত তাদের ধরে গাছের সাথে বেধে জুতা দিয়ে একটা পিটান দেয়া হয়েছে। এর বেশি কিছু নয়। স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দীন জানান, ঘটনাটা আসলে খুব খারাপ। এর পরিনতি যে কত ভয়াবহ হতে পারে তা হয়তো ওই বাগান মালিক বুঝতেও পারেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নেছারাবাদে তিন শিশুকে গাছে বেধে জুতা পিটা

প্রকাশের সময় : 11:56:45 pm, Saturday, 13 June 2020