সংবাদ শিরোনাম:

বরিশালের শোলনায় মাছ চুরির অপবাদে দরিদ্র দম্পতিকে মারধর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:24:45 pm, Saturday, 13 June 2020
  • 20 সংবাদটি দেখা হয়েছে

থানা প্রতিনিধি॥ বরিশাল সদর উপজেলার কড়াপুর- রায়পাশা ইউনিয়নে মাছ চুরির অপবাদে এক দম্পতিকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

সদর উপজেলার কড়াপুর- রায়পাশা ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের চকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। এঘটনায় ইউপি সদস্য নাইম সমাধান করে দেয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ জুন) মধ্য রাতে আহত মাছুম (৩৫),ঘর থেকে বাহিরে বের হয়ে টয়লেটে যান। এসময় একই এলাকার আজিজ কমান্ডারের পুত্র সুজন (২৫) মাছুমকে মাছ ধরার অভিযোগ এনে তার ঘর তল্লাশী করে ।

ঘরের বিভিন্ন স্থানে মাছ না পেয়ে মাছুমকে লাঠি দিয়ে মারধর শুরু করে। পরে স্ত্রী মাহামুদা স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও মারধর করে সুজন।

স্বামী-স্ত্রীর ডাকচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সুজন। এদিকে স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

মাছুম পেশায় একজন দিনমজুর। আহত মাহামুদা জানান, আমাদের বাড়ির পুকুরে সুজন মাছ চাষ করেছেন।

স্বামী মাছুম রাতে বাতরুমে যায়। পরে স্বামীর চিৎকার শুনে তিনি বাহিরে গিয়ে দেখেন তার স্বামীকে মারধর করছে সুজন। এ সময় স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও মারধর করে সুজন।

এবিষয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন বলেন, বিষয়টি আমি শুনেছি ,ইউপি সদস্য নাইমকে দেখতে বলা হয়েছে।

তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে। ইউপি সদস্য নাইমকে একাধীকার ফোন দিলে তার ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালের শোলনায় মাছ চুরির অপবাদে দরিদ্র দম্পতিকে মারধর

প্রকাশের সময় : 04:24:45 pm, Saturday, 13 June 2020