বিড়ির উপর ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে বরিশালে মানববন্ধন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিড়ির উপর ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে বরিশালে মানববন্ধন

বিড়ির উপর ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে বরিশালে মানববন্ধন




নিজস্ব প্রতিবেদক। । প্রস্তাবিত ২০২০-২১ অর্থ বছরের বাজেটে বিড়ি শিল্পের উপর বৈষম্যমূলক ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে ৬ দফা দাবীতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বেলা ১১ টায় বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন বরিশাল অঞ্চলের উদ্যোগে শহীদ অাব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বরিশাল বিড়ি শ্রমিক ফেডারেশন এর সভাপতি শাহআলম ও বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন ( ঢাকা) সিনিঃ সহ সভাপতি মোঃ লোকমান হাকিম।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রস্তাবিত বাজেটে প্রতি প্যাকেট বিড়িতে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে ৪ টাকা। যা শতকরা বৃদ্ধি হার ২৮.৫৭%। অপরদিকে কমদামী সিগারেটে প্রতি প্যাকেটে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে মাত্র ২ টাকা।

বক্তারা বলেন, এটি বিড়ি শিল্পের উপর বৈষম্যমূলক আচরণ। যা বিড়ি শিল্পের উপর হুমকি স্বরূপ। বক্তারা বলেন, এতে করে বিড়ি ফ্যাক্টরিরর সংখ্যা কমে যাবে এবং লাখ লাখ বিড়ি শ্রমিক বেকার হয়ে পড়বে।

 

মানববন্ধনে ৬টি দাবী তুলে ধরা হয়। দাবীগুলো হলো, বিড়ি শ্রমিকদের মজুরী বৃদ্ধি, বিড়ির উপর ট্যাক্স কমানো, সিগারেটের মূল্য বৃদ্ধি, নকল বিড়ির ব্যবসা বন্ধ, ভারতের ন্যায় বিড়ি শিল্পের সুরক্ষা আইন বাস্তবায়ন ও বিকল্প কর্মসংস্থান তৈরি না করে বিড়ি শিল্পের ক্ষতি না করা।

মানববন্ধনে অর্ধ সহস্রাধিক বিড়ি শ্রমিক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD