করোনা রোগী ভেবে চিকিৎসা দেয়া হয়নি হাসপাতালগুলোতে Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনা রোগী ভেবে চিকিৎসা দেয়া হয়নি হাসপাতালগুলোতে

করোনা রোগী ভেবে চিকিৎসা দেয়া হয়নি হাসপাতালগুলোতে




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চিকিৎসা না পেয়ে মৃত্যুর কাছে হেরে গেলেন এক ছাত্রী। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আলমদী গ্রামের মেধাবী ছাত্রী ইসরাত জাহান উষ্ণ। প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার বিকালে তিনি বিনা চিকিৎসায় মারা যান।

স্বজনদের অভিযোগ, ইসরাতের শ্বাসকষ্ট দেখে করোনা রোগী ভেবে হাসপাতালগুলোতে তার চিকিৎসা দেয়া হয়নি।

শুক্রবার সকাল থেকে চিকিৎসার জন্য ৩টি হাসপাতালে ঘুরে ঘুরে বিকালে তার বিনা চিকিৎসায় মৃত্যু হয়। তবে ইসরাত জাহান উষ্ণের মৃত্যুর জন্য মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালের অবহেলাকে দায়ী করেন নিহত উষ্ণের ভগ্নীপতি বুয়েটের সিনিয়র সহকারী লাইব্রেরিয়ান ইসমাইল হোসেন।

তিনি বলেন, উপজেলার বারদী ইউনিয়নের আলমদী গ্রামের ওয়াহিদ ভূঁইয়ার মেয়ে ও কবি নজরুল বিশ্ববিদ্যালয় কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান উষ্ণ গত ৬ জুন সিজারের মাধ্যমে মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালে একটি কন্যা সন্তান জন্ম দেয়।

পরে ১১ জুন বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। ছাড়পত্র নিয়ে সে সোনারগাঁ উপজেলার আলমদী গ্রামে নিজ বাড়িতে গেলে শুক্রবার সকালে তার প্রচন্ড শ্বাসকষ্ট, খিচুনি শুরু হয় ও হয়ে মুখে লালা বের হতে থাকে।

দ্রুত তাকে পুনরায় মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালে নিয়ে যায় তার স্বজনরা। হাসপাতালের চিকিৎসকরা তাকে আইসিইউর দোহাই দিয়ে কোনো চিকিৎসা দেয়নি।

পরে উষ্ণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার অবস্থার অবনতি হতে থাকে।

সেখানে আইসিইউ না পাওয়ায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথে সে অ্যাম্বুলেন্সে মারা যায়।

নিহত ইসরাত জাহান উষ্ণ বারদী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৬ সালে ব্যবসায় শিক্ষা শাখা থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।

বর্তমানে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের আওতায় কবি নজরুল বিশ্ববিদ্যালয় কলেজে হিসাববিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন।

এ ব্যাপারে মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালে ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD