বরিশাল- বরগুনা রুটে বাস Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল- বরগুনা রুটে বাস

বরিশাল- বরগুনা রুটে বাস




বরগুনা প্রতিনিধি॥ শেষ পর্যন্ত বরিশাল- বরগুনা রুটে বাস চলাচল শুরু হয়েছে । গত ১ জুন থেকে সারা দেশে বাস চলাচল শুরু হলেও পটুয়াখালীর মির্জাগঞ্জে বাস প্রতি ৫০ টাকা করে চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে বন্ধ ছিল এই রুটের বাস চলাচল।

এ ছাড়া মালিক সমিতি অনুযায়ী বাস চলাচলের অংশীদারিত্ব সঠিক নেই বলে অভিযোগ করেছিল মীর্জাগঞ্জ মালিক সমিতি। মঙ্গলবার এই বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয় ।

বরগুনা জেলা বাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে বাস পরিচালনা করতে গিয়ে এমনিতেই লোকসানের মুখে পড়েছি আমরা।

তারপর আবার মীর্জাগঞ্জে বাস প্রতি চাঁদা দাবি করার কারণে জটিলতার সৃষ্টি হয়। ফলে বন্ধ থাকে বাস চলাচল। মীর্জাগঞ্জ মালিক সমিতির নেতাদের দাবি, ‘মালিক সমিতি পরিচালনা প্রশ্নে খুবই সামান্য একটা টাকা নেয়া হয়। এটা সবাই নেন।

তাছাড়া এই রুটে বাস চলাচল প্রশ্নে বরিশাল-বরগুনা এবং মীর্জাগঞ্জ মালিক সমিতির সমান অংশীদারিত্ব থাকার কথা থাকলেও তা মানছিল না বরগুনা মালিক সমিতি। মূলত এই নিয়েই জটিলতার সৃষ্টি হয়।

সর্বশেষ সোমবার পটুয়াখালীর পুলিশ বিভাগের সহায়তায় একটি বাস বরগুনা থেকে বরিশালে আসে। পরে সোমবার বিকালে প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে বৈঠকে বসে মালিক সমিতিগুলোর নেতারা।

সেখানে জনদুর্ভোগ নিরসনে বাস চলাচল শুরুর ব্যাপারে সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে শুরু হয় এই রুটের বাস চলাচল।

বর্তমানে ৩ মালিক সমিতির সমান অংশীদারিত্বের ভিত্তিতে এই রুটে বাস চলছে। তাছাড়া চাঁদা আদায়ও বন্ধ রয়েছে। বাস চলাচল শুরু হওয়ায় দুর্ভোগ লাঘব হয়েছে এই রুটে চলাচলকারী হাজার হাজার যাত্রীর।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD