ভোলার লালমোহনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলার লালমোহনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ভোলার লালমোহনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২




ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহন উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় রুবেল চন্দ্র মজুমদার (২৩) ও মো. জাকির (৩৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

 

এ ঘটনায় মো. রাকিব (২২) ও খোকন কবিরাজ (৪৫) নামে দুইজন আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার বিকালে লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের আলম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল লালমোহন পৌর ২নং ওয়ার্ডের বাবুল চন্দ্র মজুমদারের ছেলে ও জাকির চরফ্যাশন উপজেলার দুলার হাট থানার নীল কমল ইউনিয়নের বাসিন্দা বশির আলমের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালের দিকে রুবেল চন্দ্র মজুমদার খোকন কবিরাজকে নিয়ে লালমোহন ও জাকির রাকিবকে নিয়ে ভোলা সদরে যাচ্ছিলেন।

লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের আলম বাজার এলাকায় আসলে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে দুই মোটরসাইকেল চালক রুবেল চন্দ্র্র মজুমদার ও মো. জাকির এবং মোটরসাইকেল আরোহী রাকিব ও খোকন কবিরাজ আহত হয়।

পুলিশ ও স্থানীয়রা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে রুবেল চন্দ্র মজুমদারের মৃত্যু হয়। সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় মো. জাকিরের মৃত্যু হয়।

এছাড়াও আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD