শহীদ জননী শাহান আরা বেগমের মৃত্যু তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের শোক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শহীদ জননী শাহান আরা বেগমের মৃত্যু তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের শোক

শহীদ জননী শাহান আরা বেগমের মৃত্যু তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের শোক




নিজস্ব প্রতিবেদক॥ পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির মন্ত্রী পদমর্যায় আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সিনিয়র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি’র সহধর্মীনি বাংলাদেশ আওয়ামী মহিলালীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ১৯৭৫ এর ১৫ই আগষ্ট কালরাতের প্রত্যক্ষদর্শী, শহীদ জননী মুক্তিযোদ্ধা শাহান আরা বেগম এর মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান-এমপি।

এক শোক বিবৃতিতে প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান-এমপি মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন। পাশাপাশি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘একজন বিশিষ্ট নারী নেত্রী ছিলেন শাহান আরা বেগম। তাকে হারানোর শোক বরিশালবাসি তথা রাজনৈতিক অঙ্গনে এক শূণ্যতা সৃষ্টি করেছে। তাকে হারানোর এই শোক ভোলার মত নয়।

প্রসঙ্গত, রোববার রাত সাড়ে ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নি.শ্বাস ত্যাগ করেন শহীদ জননী শাহান আরা বেগম। এরপর রাতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

ওই রাতেই তাকে নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হন পরিবারের সদস্যরা। বরিশালে পৌঁছালে সকাল সাড়ে ৮টায় নগরীর গোরাস্থান রোড মাদ্রাসায় দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর রাষ্টীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান শেষে মুসলিম গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD