সংবাদ শিরোনাম:

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:45:35 pm, Monday, 8 June 2020
  • 26 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৯৩০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৩৫ জন।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ৫০৪ জন। সোমবার (৮ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৭৩৫ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ৫০৪ জন। গত ২৪ ঘণ্টায় ৪২ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৯৩০ জনের মৃত্যু হয়েছে।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৬৫৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪ হাজার ৫৬০ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৭০ লাখ ৭ হাজার ৯৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ লাখ ২৭ হাজার ৯ জন।

বিপরীতে সেরে উঠেছেন ৩৪ লাখ ৬৬ হাজার ৬৯১ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৯৩০ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৫০৪ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু

প্রকাশের সময় : 03:45:35 pm, Monday, 8 June 2020