চরফ্যাশনে মারা যাওয়া ব্যাক্তির করোনা পজিটিভ, লকডাউন করা হয়েছে বাড়ি Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




চরফ্যাশনে মারা যাওয়া ব্যাক্তির করোনা পজিটিভ, লকডাউন করা হয়েছে বাড়ি

চরফ্যাশনে মারা যাওয়া ব্যাক্তির করোনা পজিটিভ, লকডাউন করা হয়েছে বাড়ি




চরফ্যাশন প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে করোনাভাইরাস উপসর্গে মারা যাওয়া আমির হোসেনের (৫০) রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ এসেছে। শুক্রবার তার নমুনা রিপোর্ট পজিটিভ আসে।

 

এ ছাড়া চরফ্যাশন হাসপাতালের দুই চিকিৎসক, ভোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মী ও একজন অ্যাডভোকেটসহ নতুন আরও ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে। সিভিল সার্জন রতন কুমার ঢালী জানান, গত সোমবার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের ওই বাসিন্দা করোনা উপসর্গ নিয়ে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পরে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। শুক্রবার সকালে তার নমুনা রিপোর্ট পজিটিভ আসে। চরফ্যাশন হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক বলেন, হাসপাতালের দুই চিকিৎসকসহ উপজেলার নীলকমল এবং আবদুল্লাপুর ইউনিয়নে আরও ৪ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্ত সবাই আইসোলেশনে রয়েছেন। পাশাপাশি তাদের বাড়িগুলো লকডাউন করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD