করোনা: বরিশালে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




করোনা: বরিশালে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু

করোনা: বরিশালে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগী মারা গেছে। পাশাপাশি উপসর্গ নিয়ে আরও এক রোগীর মৃত্যু হয়েছে।

 

শুক্রবার ভোরে ও সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। এ ছাড়া গত ১ জুন বিকেলে একই হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যু এক রোগীর নমুনা পরীক্ষা করে রিপোর্টে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে শুক্রবার ভোরে মারা যাওয়া দেলোয়ার হোসেন (৪৫) ঝালকাঠির নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামের বাসিন্দা।

উপর্সগ নিয়ে মারা যাওয়া আবদুল খালেক খান বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা গ্রামের বাসিন্দা। মৃত্যুর পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে গত ১ জুন বিকেলে করোনা ওয়ার্ডে মৃত্যুবরণ করা ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল গ্রামের আমির হোসেনের (৬৫) নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে।

মিডিয়া সেল সূত্রে আরও জানা গেছে, জেলায় নতুন করে একজন চিকিৎসক, তিনজন নার্স এবং ১১ জন পুলিশ ও তাদের পরিবারের দুই সদস্যসহ বিভিন্ন উপজেলার মোট ৬৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। যা একদিনে বরিশালে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD