সংবাদ শিরোনাম:

পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ বরিশাল হাতেম আলী কলেজের ছাত্র

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:30:46 pm, Thursday, 4 June 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি রাজাপুরে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়ার সময় পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন এক কলেজছাত্র। তার নাম মো. রাকিব হাওলাদার (২২)। ঘটনাটি ঘটেছে রাজাপুর মঠবাড়ি ইউনিয়নের বাদুরতলা লঞ্চঘাটসংলগ্ন বিষখালী। বুধবার (৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে এঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন।

রাকিব উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুকুরিজানা গ্রামের রাজমিস্ত্রি আবদুল রাজ্জাক হাওলাদারের ছেলে এবং বরিশাল হাতেম আলী কলেজের ভূগোল বিষয়ে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার সকালে থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় বরিশাল থেকে আসা ডুবুরির একটি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে।

প্রায় সাড়ে ৩ ঘণ্টাব্যাপী নদীতে অভিযান চালিয়েও নিখোঁজ রাকিবকে উদ্ধার করা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শী আবদুল মতিন জানান, ঘটনার দিন বুধবার রাতে বাদুরতলা লঞ্চঘাটের সঙ্গে নদীতে নোঙর করা বালুর একটি জাহাজে রাকিব তার স্থানীয় বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন।

এ সময় হঠাৎ প্রচন্ড ঢেউ আসে এবং জাহাজটি দুলতে থাকে। রাকিবসহ অন্যরা ভয় পেয়ে তাড়াহুড়ো করে জাহাজ থেকে লাফিয়ে পন্টুনে ওঠার সময় রাকিব পা পিছলে নদীতে পড়ে যায়।

রাকিব বাঁচার জন্য হাত উঁচিয়ে সাহায্য চায়। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের জন্য হাত বাড়ানোর আগেই আরেকটি ঢেউ এসে তাকে তলিয়ে দেয়।

পরে রাতেই উপস্থিত স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান মেলেনি। উপজেলা ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা কর্মকর্তা মো. জলিল সিকদার জানান, নদীতে প্রায় সাড়ে ৩ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়েও নিখোঁজ রাকিবকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নদীতে খুব স্রোত থাকায় রাকিব দূরে কোথাও ভেসে যেতে পারে বলেও তিনি জানান।

রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় ডুবুরির একটি দল বিষখালী নদীতে অভিযান চালিয়েও নিখোঁজ কলেজছাত্র রাকিবকে উদ্ধার করা সম্ভব হয়নি। অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ বরিশাল হাতেম আলী কলেজের ছাত্র

প্রকাশের সময় : 04:30:46 pm, Thursday, 4 June 2020