সংবাদ শিরোনাম:

ভোলায় স্বাস্থ্যবিধি না মেনে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে ওয়াটারবাস গ্রিন লাইন-২

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:57:24 am, Monday, 1 June 2020
  • 10 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে চেয়ার কোচ ওয়াটারবাস গ্রিন লাইন-২। ভোলার ইলিশা ফেরিঘাটে রোববার দুপুর ২টার দিকে গ্রিন লাইন -২ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এসময় পাশের একটি সিট ফাঁকা রেখে যাত্রী বসানোর কথা থাকলেও নিয়ম নীতির তেয়াক্কা করছেনা গ্রিন লাইন স্টাফরা। বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, বিষয়টির সত্যতা পেয়ে তারা ঢাকায় তাদের দফতরে লিখিতভাবে জানান।

এদিকে গ্রিনলাইনে উঠতে ও নামতে যাত্রীদের তাপমাত্রা ডিজিটাল থার্মাল মিটারে পরীক্ষা করতে দেখা যায়।

অপরদিকে সকাল সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া অপর ওয়াটারবাস অ্যাডভাঞ্জারে নিয়মনীতি মেনে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে বলেও জানান ওই কর্মকর্তা।

৭০০ যাত্রীর পরিবর্তে তারা ৩০৫ যাত্রী নিয়ে ছেড়ে যায়। তবে টিকেট কেটে যেতে না পেরে ঘাটেই অনেক যাত্রী বিক্ষোভ করেন। ক্ষোভ জানান অনেকেই।

আবার কিছুদূর গিয়ে নদীতে থামিয়ে ট্রলারযোগে আসা যাত্রীদের অ্যাডভাঞ্জারে ওঠতে দেখা যায়। এদিকে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ উঠেছে বরিশাল ভোলা-লক্ষ্মীপুর রুটের লঞ্চ ও সিট্রাকের বিরুদ্ধেও ।

একই চিত্র দেখা গেছে ভোলার ইলিশা ও লক্ষ্মীপুর মজুচৌধুরী ঘাট রুটের ফেরি চলাচলের ক্ষেত্রে। গ্রিন লাইনের ভোলার দায়িত্বে থাকা রনি বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান, তারা স্বাস্থ্যবিধি মেনেই ২০ ভাগ যাত্রী কম নিয়ে নৌযানটি ছেড়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় স্বাস্থ্যবিধি না মেনে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে ওয়াটারবাস গ্রিন লাইন-২

প্রকাশের সময় : 12:57:24 am, Monday, 1 June 2020