গোপালগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা দেড়শ” ছাড়ালো Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




গোপালগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা দেড়শ” ছাড়ালো

গোপালগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা দেড়শ” ছাড়ালো




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গোপালগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা দেড়শ” ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫২ জনে। গত ৯ এপ্রিল প্রথম গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় স্বামী-স্ত্রীর শরীরে করোনার অস্তিত্ব মেলে। এর পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে করোনা রোগী শনাক্ত হতে থাকে। গত ৪৯ দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫২ জনে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনমনে ভীতির সৃষ্টি হয়েছে।

 

 

আজ বৃহস্পতিবার (২৮ মে) গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নতুন করে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ৩ জন, কোটালীপাড়ায় ২জন ও টুঙ্গিপাড়ায় ১ জন আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন জানিয়েছেন, আক্রান্তদের বাড়ী জেলার পাঁচ উপজেলার বিভিন্ন গ্রামে। তবে বেশীরভাগ আক্রান্তরা ঢাকা নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভার থেকে গোপালগঞ্জে এসেছেন। তাদের বাড়িসহ আশা-পাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

ইতোমধ্যে আক্রান্তদের মধ্যে একজন মারা গেছেন এবং ৫৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকী ৯৩ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আক্রান্তদের মধ্যে মুকসুদপুরে মুকসুদপুর থানার ১৮ পুলিশ সদস্য ও এক ডাক্তারসহ ২৯ জন, কাশিয়ানী উপজেলায় ৪৪ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় চার চিকিৎসকসহ ২১ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ২৬ জন ও কোটালীপাড়া উপজেলায় এক চিকিৎসক ও একজন নার্সসহ ৩২ জন রয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD