সংবাদ শিরোনাম:

ঈদের নামাজ আদায় করলেন করোনায় আক্রান্ত যুবক,বাড়ি লকডাউন 

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:27:30 pm, Tuesday, 26 May 2020
  • 28 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক।। সকালে জামাতে ঈদের নামাজ আদায় ও বিকেলে এক বৃদ্ধের জানাজায় অংশ নিলেন জনৈক ব্যবসায়ী যুবক। দিন গড়িয়ে সন্ধ্যা নেমে এলে জানা গেল তিনি করোনায় আক্রান্ত। কুমিল্লার মনোহরগঞ্জে এ ঘটনা ঘটেছে। আক্রান্ত ওই যুবক ঢাকাফেরত বলে জানা গেছে।

জানা যায়, উপজেলায় করোনায় নতুন আক্রান্ত ওই ব্যক্তির বয়স ২৫ বছর। ঢাকার ইসলামপুর ও বঙ্গবাজারে তাদের ব্যবসা রয়েছে বলে জানা গেছে। তিনি ইসলামপুর ব্যবসা দেখাশুনা করতেন। কয়েকটি রোজা বাকি থাকতে তিনি মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের নোয়াগাঁও নিজের বাড়িতে আসেন। তিনি হোম কোয়ারেন্টাইনে না থেকে পরিবারের লোকজনের সংস্পর্শে যাওয়া, এলাকার মানুষের সাথে চলাফেরা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দেন।

ঈদের দিন সকাল ৮টায় তিনি স্থানীয়দের সাথে একত্রে ঈদের নামাজ আদায় শেষে শুভেচ্ছা বিনিময়, বিকেলে ৫টায় গ্রামের ৮০ বছর বয়সী বৃদ্ধ আবদুল করিমের জানাজায় অংশগ্রহণ করেন।

দিন গড়িয়ে সন্ধ্যা নেমে এলেই জানা গেলে ওই ব্যবসায়ী যুবক করোনায় আক্রান্ত। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ-আতঙ্ক দেখা দেয়। স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ওই যুবক ঢাকা থেকে ফেরার বিষয়টি জানতে পেরে শনিবার (২৩ মে) র‌্যাপিড রেসপন্স টিম তার নমুনা সংগ্রহ করে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেন।

কিন্তু তিনি নির্দেশনা অমান্য করে সকালে জামাতে ঈদের নামাজ আদায় ও বিকেলে জানাজায় অংশগ্রহণসহ বিভিন্ন সামাজিক কাজে যোগ দেন। সোমবার (২৬ মে) সন্ধ্যার পর উপজেলা স্বাস্থ্যবিভাগ প্রাপ্ত রিপোর্টে তার করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করলে এলাকায় অন্যদের মধ্যে সংক্রমণের আশঙ্কায় আতঙ্ক বিরাজ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা জানান, করোনা শনাক্তের পর বাইশগাঁও ইউপি’র নোয়াগাঁও গ্রামের আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে।

মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কুমিল্লা জেলা করোনা প্রতিরোধ সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী ওই যুবকের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলায় এ পর্যন্ত ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৫ জন সুস্থ হয়ে ওঠেছেন। করোনা র‌্যাপিড রেসপন্স টিম আক্রান্তদের আন্তরিকতার সাথে সেবা প্রদান করছে। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাসা-বাড়িতে থাকার পরামর্শ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঈদের নামাজ আদায় করলেন করোনায় আক্রান্ত যুবক,বাড়ি লকডাউন 

প্রকাশের সময় : 06:27:30 pm, Tuesday, 26 May 2020