সংবাদ শিরোনাম:

করোনায় আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু,আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৭৫ জন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:55:43 pm, Monday, 25 May 2020
  • 26 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৫০১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৭৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৫৮৫ জন।

সোমবার (২৫ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৪৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৯৭৫ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৫৮৫ জন। গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৫০১ জনের মৃত্যু হয়েছে।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৪৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭ হাজার ৩৩৪ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৫৪ লাখ ৭ হাজার ৬১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ লাখ ৪৫ হাজার ৫৯ জন। বিপরীতে সেরে উঠেছেন ২৩ লাখ ৯ হাজার ২৪৬ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫০১ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৫৮৫ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

করোনায় আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু,আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৭৫ জন

প্রকাশের সময় : 02:55:43 pm, Monday, 25 May 2020