সংবাদ শিরোনাম:

বাড়ছে করোনা আক্রান্ত, লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:57:14 pm, Sunday, 24 May 2020
  • 26 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু হয়েছে ৪৮০ জনের। এছাড়া একদিনে করোনায় আক্রান্ত ১,৫৩২ জন রোগী শনাক্ত হয়েছে। মোট শনাক্ত হয়েছে ৩৩,৬১০ জন।

রোববার (২৪ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।বুলেটিনে বরাবরের মতোই করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন ৫৪ লাখ ১৭ হাজারেরও বেশি। মারা গেছেন তিন লাখ ৪৪ মানুষ। তবে সাড়ে ২২ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ। তারপর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাড়ছে করোনা আক্রান্ত, লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল

প্রকাশের সময় : 04:57:14 pm, Sunday, 24 May 2020