সংবাদ শিরোনাম:

করোনায় আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৮৭৩ জন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:10:58 pm, Saturday, 23 May 2020
  • 28 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক।। দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৪৫২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৭৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৭৮ জন।

শনিবার (২৩ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৮৭৩ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৭৮ জন। গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৪৫২ জনের মৃত্যু হয়েছে।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২৯৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬ হাজার ৪৮৬ জন। এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৫২ লাখ ১০ হাজার ৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ লাখ ৩৮ হাজার ১৪২ জন। বিপরীতে সেরে উঠেছেন ২১ লাখ ৬৯ হাজার ১৭৯ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৫২ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৭৮ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

করোনায় আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৮৭৩ জন

প্রকাশের সময় : 06:10:58 pm, Saturday, 23 May 2020