থানা প্রতিনিধি॥ বরিশালে ১৯৯৭ সালে নারী ও শিশু অপব্যবহার দমন আইনে দায়েরকৃত মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে সাজাপ্রাপ্ত পলাতক আসামি হানিফ সরদারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২০ মে) তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হানিফ সরদার হিজলা উপজেলার হরিনাথপুর এলাকার বাসিন্দা।
জেলা পুলিশের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করে জানায়, আসামি হানিফ সরদার দীর্ঘ ২৩ বছর ধরে পলাতক থাকার পর বুধবার হরিনাথপুর গ্রামের ভাইয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
Reporter Name 












