সংবাদ শিরোনাম:

ভোলায় মেঘনা নদীতে ভাসমান একটি জীবিত হরিণ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:48:45 pm, Tuesday, 19 May 2020
  • 20 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মেঘনা নদীতে ভাসমান একটি জীবিত হরিণ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। সোমবার (১৮ মে) সন্ধ্যায় হরিণটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা পানিতে একটি হরিণ ভাসতে দেখেন। তারা সেটি ধরে নিয়ে আসেন। পরে মির্জাকালু ফাঁড়ির পুলিশ জানতে পেরে ইন্সপেক্টর মো. ফোরকান ও এসআই জামাল শেখ হরিণটি উদ্ধার করে নিয়ে যান। সন্ধ্যায় ভোলা বনবিভাগের কাছে সেটি হস্তান্তর করে পুলিশ।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম. এনামুল হক বলেন, হরিণটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

হরিণটি হাতিয়া দ্বীপ বা কুরকিমুরকি চর থেকে নদীতে পানিতে খেতে এসে স্রোতের টানে ভেসে আসতে পারে বলে ধারণা করছেন বনবিভাগ সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় মেঘনা নদীতে ভাসমান একটি জীবিত হরিণ উদ্ধার

প্রকাশের সময় : 02:48:45 pm, Tuesday, 19 May 2020