সংবাদ শিরোনাম:

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, আটক ১

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:15:26 pm, Tuesday, 19 May 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় রুপা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে নলছিটি-বারইকরণ সড়কের মালিপুর আল কাদেরিয়া দরবার শরীফের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রূপা আক্তার উপজেলার সরই গ্রামের মো. ফিরোজ মীরার মেয়ে এবং ঝালকাঠির উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রূপা আক্তার তার ছোট বোন সোনামনিকে নিয়ে ঈদের কেনাকাটা করতে প্রেমিক ইমরান আহমেদের সঙ্গে মোটরসাইকেলযোগে সরই থেকে নলছিটি শহরের দিকে আসছিল। পথিমধ্যে মালিপুর দরবার শরীফ এলাকায় একই দিক থেকে আসা এম.খান গ্রুপের একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তারা ছিটকে পড়েন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রূপা আক্তারকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক ডাইভার মো. সোহাগকে আটক করা হয়েছে। পাশাপাশি জিঙ্গাসাবাদের জন্য মোটরসাইকেল চালক ইমরান আহমেদকেও থানায় আনা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, আটক ১

প্রকাশের সময় : 02:15:26 pm, Tuesday, 19 May 2020