সংবাদ শিরোনাম:

মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধ করতে ঈদের আগে-পরে ১০ দিন কারফিউ জারির আহ্বান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:04:38 pm, Monday, 18 May 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধ করতে ঈদের আগে ও পরে ১০ দিন কারফিউ জারি করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

সোমবার (১৮ মে) দুপুরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী করোনার বিস্তার রোধে, যে যেখানে অবস্থান করছে সেখানেই ঈদ উদযাপন করতে হবে। নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নে সরকারের প্রতি এই আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, ঈদুল ফিতরকে কেন্দ্র করে বিগত কয়েক দিন থেকেই সড়ক-মহাসড়ক ও ফেরিঘাটগুলোতে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এতে দেশব্যাপী করোনা বিস্তারের ঝুঁকি বাড়ছে।

তিনি আরও বলেন, প্রতি বছর ঈদুল ফিতরে সাড়ে ৩ কোটির বেশি মানুষ দেশের প্রধান শহরগুলো ত্যাগ করে গ্রামে যান। তাই লকডাউন পরিস্থিতিতেও দীর্ঘদিনের এই ঐতিহ্য থামানো যাচ্ছে না। লকডাউন ও গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও একাধিক দফায় শ্রমজীবী ও কর্মজীবী মানুষেরা নানা উপায়ে রাজধানীতে এসেছে এবং গ্রামের বাড়ি যাওয়ার দৃশ্যও দেখা গেছে।

তাই সরকারের নির্দেশনা অনুযায়ী যে যেখানে অবস্থান করে সেখানেই ঈদ উদযাপন করার মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহভাবে বিস্তার রোধে ঈদের আগে ও পরে ১০ দিন কারফিউ জারি করার আহ্বান জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধ করতে ঈদের আগে-পরে ১০ দিন কারফিউ জারির আহ্বান

প্রকাশের সময় : 11:04:38 pm, Monday, 18 May 2020