সংবাদ শিরোনাম:

বরিশাল নগরীতে এক নারী শ্রমিককে কুপিয়ে জখম

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:30:34 am, Sunday, 17 May 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারী শ্রমিককে কুপিয়ে জখম করেছে এক যুবক। শনিবার (১৬ মে) রাত দশটার দিকে ২২নং ওয়ার্ড জিয়া সড়ক এলাকায় ক্যাপ্টেন (অবঃ) সিরাজুল ইসলাম ক্লিনিক এর সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতয়ালী থানার এস আই আরিফুল ইসলাম। গুরুতর জখম মারুফাকে (২১) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মারুফা নগরীর ফরচুন সু কম্পানিতে চাকরী করেন। তার বাড়ি ঝালকাঠী জেলার রাজাপুর থানার রোলা গ্রামের মৃত ইউসুফ হাওলাদারের মেয়ে। সে নগরীর কাউনিয়া এলাকার ৩নং ওয়ার্ডের একটি ভাড়া বাসায় থেকে ওই কম্পানিতে চাকরী করে আসছেন।

আহত মারুফা ভয়েস অব বরিশালকে জানান, নগরীর ৫নং ওয়ার্ডের পলাশপুর এলাকার হামলাকরী কামাল গাজি ৫/৭ দিন যাবত ফরচুন সু কম্পানির সামনে ঘুর ঘুর করে এসময় তাদের উভয় পক্ষের কথা হয়।

পাশাপাশি মোবাইল ফোন নাম্বার দেয়া নেয়া হয়। মারুফাকে হামলাকারী কামাল গাজির মায়ের কাছে নিয়ে দেখা করা কথা বলে বাসা থেকে বের করে। শনিবার (১৬ মে) রাত দশটার দিকে জিয়া সড়ক এলাকায় পৌছালে মারুফা তাকে প্রশ্ন করলে হামলাকারী উত্তর না দিয়ে তাকে এলোপাতারি কুপিয়ে জখম করে ।

এসময় মারুফার ডাকচিৎকার শুনে স্থানীয়রা ওই যুবককে আটক করে কোতয়ালী থানায় সোপর্দ করে ।হামলাকারী কামাল গাজি পটুয়াখালী জেলার বাউফল থানার জামাল গাজীর ছেলে সে।

কামাল গাজী নেশায় কাতর হয়ে থাকেন বলে জানান তার বোন ইয়াসমিন। বোন ইয়াসমিন ভয়েস অব বরিশালকে বলেন, আমি পলাশপুর বউ বাজার এলাকায় থাকি, ভাই কামাল কোথায় থাকে তা আমার জানা নেই। কামালের আগের ঘরে তিনটি মেয়ে রয়েছে তা আমি দেখা শুনা করি।

এদিকে মারুফার বোন হনুফা ভয়েস অব বরিশালকে জানান, আমাদের বাড়ি অন্য জেলায় বরিশালে কেউ না থাকার কারনে সকাল ছাড়া আসতে পারছিনা। মামলার প্রস্ততি নেয়ার কথা জানিয়েনছেন আহত পরিবার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশাল নগরীতে এক নারী শ্রমিককে কুপিয়ে জখম

প্রকাশের সময় : 01:30:34 am, Sunday, 17 May 2020