সংবাদ শিরোনাম:

নবনির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস দায়িত্ব গ্রহণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:40:00 pm, Saturday, 16 May 2020
  • 22 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দায়িত্ব গ্রহণ করেছেন।

শনিবার দুপুর ১টার সময় নগরভবনে সীমিত পরিসরে অনাড়ম্বরভাবে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হকের কাছ থেকে মেয়রের দায়িত্ব বুঝে নেন তাপস।

এসময় মহানগর আওয়ামী লীগ ঢাকা দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, নগর আওয়ামী লীগ নেতা মোরশেদ কামাল ফরিদউদ্দিন আহমেদ রতন এবং কর্পোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মেয়র নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এরপর তিনি মেয়রের শপথও নেন। কিন্তু সাঈদ খোকনের মেয়াদ শেষ না হওয়ায় এতদিন তাকে অপেক্ষা করতে হয়। এর আগে তিনি ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ছিলেন। ডিএসসিসি নির্বাচনে অংশ নিতে তিনি সংসদ থেকে পদত্যাগ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নবনির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস দায়িত্ব গ্রহণ

প্রকাশের সময় : 04:40:00 pm, Saturday, 16 May 2020