সংবাদ শিরোনাম:

নারীদের মার্কেটে না আসার অনুরোধ জানিয়ে মাইকিং

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:53:15 pm, Thursday, 14 May 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নেত্রকোনায় নারীদের মার্কেটে না আসার অনুরোধ জানিয়ে মাইকিং করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) চেম্বার অব কমার্সের নেত্রকোনা জেলা শাখার পক্ষ থেকে মাইকিং করে এ আহ্বান জানানো হয়।.

মাইকিংয়ে বলা হয়, দীর্ঘদিন বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে চলার অঙ্গীকার করে দোকানপাট খুলে দেয়া হয়েছে। কিন্তু বাজার মনিটরিংয়ে দেখা যাচ্ছে, স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারলে স্থানীয় প্রশাসন ও চেম্বার অব কমার্সের পক্ষ থেকে পুনরায় দোকানপাট বন্ধের ঘোষণা দিতে হবে। এমতাবস্থায় মা-বোনদের বাজারে না আসতে অনুরোধ করা যাচ্ছে।

এদিকে মাইকিং করা হলেও বাজারে নারী ক্রেতাদের ভিড় একটুও কমেনি। বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত জেলা সদরের বড়বাজারের গার্মেন্ট, কাপড় ও জুতার দোকানগুলো ঘুরে উপচে পড়া ভিড় দেখা গেছে। ক্রেতাদের বেশিরভাগই নারী। তাদের অনেকে মুখে মাস্ক নেই। সামাজিক দূরত্বের বিষয়টিও অনেকে মাথায় নিচ্ছেন না।

তাছাড়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা থাকার কথা থাকলেও অনেক প্রতিষ্ঠানে এসব স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে না।

চেম্বার অব কমার্সের জেলা শাখার সভাপতি আবদুল ওয়াহেদ জানান, ঈদকে সামনে রেখে জেলা সদরের বিভিন্ন দোকানপাটে নারীদের প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অনেকে ছোট শিশুদেরও নিয়ে আসছেন। তাদের ভিড়ের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। তাই তাদের সুরক্ষার কথা বিবেচনা করে বাজারে না আসার অনুরোধ জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নারীদের মার্কেটে না আসার অনুরোধ জানিয়ে মাইকিং

প্রকাশের সময় : 04:53:15 pm, Thursday, 14 May 2020