সংবাদ শিরোনাম:

উজিরপুরে ধানক্ষেতে নারীর মরদেহ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:40:02 am, Tuesday, 12 May 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

উজিরপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে ধানক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) দুপুরে স্থানীয় জয়শ্রী নামক এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে পথচারীরা থানায় খবর দেন।

পরে উজিরপুর থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে ষাটোর্ধ্ব ওই নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি।পুলিশ জানায়, সোমবার বেলা ১টার দিকে শাড়ি পরিহিত বৃদ্ধার মরদেহটি দেখে পথচারীরা থানায় খবর দিলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান সঙ্গীয় ফোর্সদের নিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওসি জানান, মরদেহটি উদ্ধারকালে বৃদ্ধার শরীরের কোথাও কোনও আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। কিন্তু তারপরেও বিষয়টিকে পুলিশ খুন বলে অনুমান করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

উজিরপুরে ধানক্ষেতে নারীর মরদেহ

প্রকাশের সময় : 01:40:02 am, Tuesday, 12 May 2020