সংবাদ শিরোনাম:

ভোলায় করোনা আক্রান্ত হওয়ার ১৩ দিনের মধ্যেই সুস্থ্য,বাবা-মেয়েকে প্রশাসনের ফুল দিয়ে শুভেচ্ছা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:29:42 pm, Monday, 11 May 2020
  • 22 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ভোলায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ১৩ দিনের মধ্যেই সুস্থ্য হয়ে উঠছেন বাবা-মেয়েসহ ৩ রোগী। করোনা জয়ী এ ৩ জনকে সোমবার (১১ মে) দুপুরে ছাড়পত্র দেওয়া হয়েছে। পরপর তাদের দুইটি নমুমা নেগেটিভ হওয়ায় তাদেরকে করোনাভাইরাস মুক্ত ঘোষণা করে স্বাস্থ্য বিভাগ।

এদিকে দুপুরে জেলা পুলিশ ও স্বাস্থ্য বিভাগ তাদেরকে করতালি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এবং ওই এলাকার ৪৫টি বাড়ির লকডাউন খুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মো. কায়সার, সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালীসহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।

গত ২৯ এপ্রিল শহরের ভিএবিএস রোড এলাকা বাসিন্দা শহরের বিশিষ্ট ব্যবসায়ী মোজাহিদুর রহমান ও তার কলেজ পড়ুয়া মেয়ে শানজিদা খানম মিম এবং ইলিশা এলাকার এক পল্লী চিকিৎসকের করোনা সনাক্ত হয়।

স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে তারা নিজ বাড়িতে আইসোলশনে থেকেই সুস্থ্য হয়ে উঠেন। এর আগে ভোলার বোরহানউদ্দিন মোহনা নামের এক শিশু ও মনপুরায় নুরে আলম নামের এক যুবক করোনা জয় করে সুস্থ্য হয়েছেন।

সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, ভোলায় করোনা সন্দেহে এখন পর্যন্ত ৬৮৯ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। যারমধ্যে রিপোর্ট এসছে ৪৭৩টি। এদের মধ্যে ৮ জন করোনা শনাক্ত হলেও ৫ জন সুস্থ্য হয়েছেন।

বর্তমানে আক্রান্ত আছেন ৩জন। এদের মধ্যে ২ জন নিজ বাড়িতে এবং একজন হাসপাতালে আইসোলেশনে আছেন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৫৭ জনসহ জেলায় এখন বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছে ৩৫৪ জন। এছাড়াও ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হয়েছে ১৬২৫ জনের। সর্বমোট কোয়ারেন্টিনে রাখা হয়েছিলো ১৯৭৯ জনকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় করোনা আক্রান্ত হওয়ার ১৩ দিনের মধ্যেই সুস্থ্য,বাবা-মেয়েকে প্রশাসনের ফুল দিয়ে শুভেচ্ছা

প্রকাশের সময় : 04:29:42 pm, Monday, 11 May 2020