সংবাদ শিরোনাম:

নিখোঁজের চারদিন পর টয়লেটের ট্যাংকে মিললো শিশুর লাশ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:08:35 pm, Saturday, 9 May 2020
  • 20 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ লক্ষ্মীপুরে নিখোঁজের চারদিন পর দেড় বছর বয়সী শিশু রাহিমা আক্তারের মরদেহ টয়লেটের ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পূর্ব রাজাপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত রাহিমা ওই গ্রামের ফয়েজ আহমেদ মনুর মেয়ে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (৫ মে) দুপুরে শিশু রাহিমা নিখোঁজ হয়। দিনভর খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি তাকে। রাতে ১০ টার দিকে তার বাবা ফয়েজ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

গত ৪ দিন তাকে কোথাও পাওয়া যায়নি। শনিবার সকালে বাড়ির লোকজন টয়লেটের ট্যাংকের ভেতর শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নিখোঁজের চারদিন পর টয়লেটের ট্যাংকে মিললো শিশুর লাশ

প্রকাশের সময় : 03:08:35 pm, Saturday, 9 May 2020