সংবাদ শিরোনাম:

মহামারি-দুর্যোগ নয়, সব সময় মানুষের পাশে থাকবে আওয়ামী লীগ: আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:53:51 pm, Monday, 4 May 2020
  • 23 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ সবাইকে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকায় কেউ অভুক্ত থাকছে না। মহামারি-দুর্যোগ নয়, সব সময় মানুষের পাশে থাকবে আওয়ামী লীগ। তার শাসনামলে কোনো মানুষ না খেয়ে থাকবে না।

সোমবার (৪ মে) সকালে ভোলার চরফ্যাশনে মানুষ মানুষের জন্য কর্মসূচির আওতায় কর্মহীন ও নিম্ন আয়ের পরিবারের মধ্যে খাদ্যসামগী বিতরণকালে তিনি এ কথা বলেন।
এমন দুর্যোগ হয়নি, পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোও এর চিকিৎসা আবিষ্কার করতে পারেনি, তাই সবাইকে সচেতন হতে হবে। সবাইকে প্রধানমন্ত্রীর নিদের্শনা মেনে চলতে হবে।

চরফ্যাশন ঈদগাহ মাঠে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সু-শৃঙ্খল পরিবেশে তিনি পৌর এলাকার এক হাজার পরিবারকে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন। এছাড়াও তিনি উপজেলার ১০ হাজার কর্মহীন ও নিম্ন আয়ের পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

এ ছাড়া আলিয়া মাদ্রাসা মিলনায়তনে প্রধানমন্ত্রী কর্তৃক প্রাপ্ত উপজেলার ২৮টি কওমি মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠানপ্রধানদের কাছে দুই লাখ ৯৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন এমপি।

এমপি জ্যাকব আরও বলেন, দীর্ঘ ১১ বছর ধরে আমি শুধু সু-সময়ে জনগণের পাশে ছিলাম না, দুর্যোগের সময়ও মানুষের পাশে এসে দাঁড়িয়েছি, বিপদের সময় যে পাশে থাকে সেই আসল বন্ধু। মানুষের খাদ্য সংকটের সময়, দুঃখের সময় যারা পাশে থাকে সেই হলো আজকের আসল বন্ধু। এই আসনে বিএনপির সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের উল্লেখ করে এমপি জ্যাকব বলেন, ‘আজ এই দুর্যোগ মুহৃর্তে তিনি কোথায়? জনগণ নিয়ে তাঁরা ভাবেন না। এ জন্য আজ তাঁরা এলাকায় আসেন না, কোনো মানুষকে ভিক্ষা পর্যন্ত দিতে চান না। আজ এই ভয়ংকর করোনার মধ্যেও প্রধানমন্ত্রীর সৈনিকরা ভয় না পেয়ে মানুষকে সাহায্য-সহযোগিতা করতে ছুটে এসেছি।’

তিনি বলেন, দেশ মাতৃকার টানে পুলিশ প্রশাসনও ঝুঁকি নিয়েছে, দেশের জন্য, দেশের মানুষের জন্য, মানুষের জীবনকে রক্ষা করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের মায়া ত্যাগ করে কাজ করছে।

এসময় পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখনসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মহামারি-দুর্যোগ নয়, সব সময় মানুষের পাশে থাকবে আওয়ামী লীগ: আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব

প্রকাশের সময় : 03:53:51 pm, Monday, 4 May 2020