নগরীর চিহ্নিত মাদক ব্যবসায়ী মালেক ইয়াবাসহ আটক Latest Update News of Bangladesh

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম ইরান যুদ্ধ মিত্রদের সুরক্ষার জন্য, দাবি ট্রাম্পের হরমুজ সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি আমদানি বাড়াচ্ছে বাংলাদেশ মা ইলিশ রক্ষায় নলছিটিতে ভ্রাম্যমাণ আদালত, বিপুল জাটকা জব্দ নগরীর উন্নয়নে সাংবাদিকরা পাশে থাকবেন, আশা বিসিসি প্রশাসকের




নগরীর চিহ্নিত মাদক ব্যবসায়ী মালেক ইয়াবাসহ আটক

নগরীর চিহ্নিত মাদক ব্যবসায়ী মালেক ইয়াবাসহ আটক




ভয়েস অব বরিশাল : বর্তমানে অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল হতে দেশী/বিদেশী মাদকদ্রব্য সংগ্রহ করে বরিশাল নগরীর কোতয়ালী থানাসহ বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮ বরিশাল সিপিএসসি ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ১৭ সেপ্টেম্বর রাতে নগরীর কোতয়ালী থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কেডিসি বস্তি সংলগ্ন এলাকায় মাদক জাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও করে এক জনকে আটক করে। আটককৃত হল ওই এলাকার মৃত ইন্তাজ হাওলাদারের পুত্র মো. মালেক হাওলাদার (৩২)। পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে মালেক’র এর কাছ থেকে ৮৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উল্লেখ্য, আটকৃত মারেক স্বীকার করে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০ টির অধিক মামলা রয়েছে। র‌্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মোঃ নূর উদ্দিন বাদী হয়ে বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD