সংবাদ শিরোনাম:

সাংসদ জ্যাকবের পক্ষ থেকে ছাত্রলীগের উপহার সামগ্রী বিতরণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:32:16 pm, Sunday, 3 May 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

চরফ্যাশন প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে হত দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পৌরসভার ৪নং ও ৫নং ওয়ার্ড এবং জিন্নাগড় ৩নং এবং ৪ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লার ৫শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি হায়াত আলি চৌধুরী রিজভীর উদ্যোগে চরফ্যাশন ও মনপুরার উন্নয়নের রূপকার, যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির পক্ষ থেকে কর্মহীন ও হত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তায় চাল,ডাল,তৈল,আলুসহ অন্যান্য ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় ও হত দরিদ্রদের পাশে থাকার জন্যই স্থানীয় এমপি জ্যাকবের পক্ষ থেকে চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের এ উদ্যোগ বলে জানান, সভাপতি হায়াত আলি চৌধুরী রিজভী। তিনি বলেন, চরফ্যাশন মনপুরার গণ মানুষের নেতা আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের নির্দেশে এ ত্রাণ বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা ছাত্রলীগের অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সাংসদ জ্যাকবের পক্ষ থেকে ছাত্রলীগের উপহার সামগ্রী বিতরণ

প্রকাশের সময় : 03:32:16 pm, Sunday, 3 May 2020