সংবাদ শিরোনাম:

ভোলায় ইফতারসামগ্রী নিয়ে অসহায় পরিবারের পাশে তোফায়েল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:58:36 pm, Wednesday, 29 April 2020
  • 20 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ভোলায় পবিত্র রমজান মাসে ঘরে থাকা বিভিন্ন পেশার ১০ হাজার পরিবারের ঘরে ঘরে ইফতারসামগ্রী পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছেন সাবেক মন্ত্রী আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা তোফায়েল আহমেদ।

ব্যক্তিগত উদ্যোগে তিনি এই ব্যবস্থা করেছেন। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ নেতারা এই খাদ্যসমূহ ঘরে ঘরে পৌঁছে দিবেন।

ত্রাণ বা খাদ্যের জন্য মানুষকে মাঠে-ময়দানে এনে জড়ো করার ক্ষেত্রে করোনার জন্য ঝুঁকি থেকে যায়। মানুষ সামাজিক দূরত্ব মানতে চায় না। ফলে এদের ঘর থেকে বের করা সমীচীন নয়। তাই ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার উদ্যোগ নেন তোফায়েল আহমেদ।

গত এক মাস কর্মহীন ২০ পরিবারের মধ্যে দুই দফা খাদ্যসামগ্রী বিতরণকালেও একই পদ্ধতিতে আওয়ামী লীগ কর্মীরা ঘরে ঘরে পৌঁছে দেন। ফের রমজান মাসব্যাপী ১০ হাজার পরিবারের মধ্যে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে মানুষের ঘরে ঘরে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে। এতে থাকছে চাল, ডাল, আলু, ছোলা, চিনি, তেল, পেঁয়াজ, খেজুর নিয়ে ৮ আইটেমের ২১ কেজির প্যাকেট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় ইফতারসামগ্রী নিয়ে অসহায় পরিবারের পাশে তোফায়েল

প্রকাশের সময় : 11:58:36 pm, Wednesday, 29 April 2020