সংবাদ শিরোনাম:

গণপরিবহন বন্ধেরও মেয়াদ বাড়ল,যাবে না পণ্যবাহী যানবাহনে যাত্রী বহন করা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:08:01 am, Saturday, 25 April 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দেশের গণপরিবহন বন্ধের মেয়াদও আগামী ৫ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। শুক্রবার এ সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সরকারি ছুটি বাড়ানোর কারণে গণপরিবহন বন্ধেরও মেয়াদ বাড়ল।

সড়ক পরিহন ও মহাসড়ক বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, করোনা পরিস্থিতি মোকাবেলা এবং এর ব্যাপক বিস্তার রোধকল্পে অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাধারণ ছুটি আগামী ৫ মে পর্যন্ত বর্ধিত করায় দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধেরও সিদ্ধান্ত আগামী ৫ মে পর্যন্ত বর্ধিত করেছে সরকার।

তবে জরুরি পরিষেবাসমূহ, খাদ্যদ্রব্য, সড়ক ও নৌপথে সব প্রকার পণ্য, রাষ্ট্রীয় প্রকল্পের মালামাল, জ্বালানি, ওষুধ, ওষুধশিল্প, চিকিৎসাসেবা ও চিকিৎসাবিষয়ক সামগ্রী পরিবহন, শিশুখাদ্য, গণমাধ্যম, ত্রাণবাহী পরিবহন, কৃষিপণ্য, শিল্পপণ্য, সার ও কীটনাশক, পশুখাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ খাতের উৎপাদিত পণ্য, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য এবং জীবনধারণের মৌলিক পণ্য উৎপাদন ও পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। পণ্যবাহী যানবাহনে যাত্রী বহন করা যাবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গণপরিবহন বন্ধেরও মেয়াদ বাড়ল,যাবে না পণ্যবাহী যানবাহনে যাত্রী বহন করা

প্রকাশের সময় : 12:08:01 am, Saturday, 25 April 2020