ভোলায় ১ হাজার হতদরিদ্রদের খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন মেয়র Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় ১ হাজার হতদরিদ্রদের খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন মেয়র

ভোলায় ১ হাজার হতদরিদ্রদের খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন মেয়র




ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিন পৌরসভায় করোনা ভাইরাসের কারণে কর্মহীণ হয়ে পড়া হতদরিদ্র ১ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন পৌর মেয়র মো. রফিকুল ইসলাম। শুক্রবার পবিত্র মাহে রমজানের আগের দিন তৃতীয় দফায় ওই খাদ্যসামগ্রী দেয়া হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীও ওই কার্যক্রমে অংশ নেন।

 

পৌর মেয়র মো. রফিকুল ইসলাম জানান,করোনা ভাইরাসের বিদ্যমান পরিস্থিতিতে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে ১০ মেট্রিক টন চাল পাওয়া গেছে। ওই চালের সাথে আমার ব্যক্তিগত তহবিল থেকে ৫ মেট্রিক টন আলু, ১ মেট্রিক টন ডাল, ১ মেট্রিক টন পিঁয়াজ, ১ মেট্রিক টন লবন, ১ হাজার লিটার সোয়াবিন তেল, ২ হাজার সাবান যোগ করা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি’র তত্ত¡াবধানে দরিদ্র ১ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ওই সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মো. সোহেল সহ ওয়ার্ড কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে আরো দুই দফায় একই ধরণের প্যাকেজ ২ হাজার পরিবারের মাঝে বিতরণ করা হয়। এ নিয়ে ৩ হাজার পরিবার খাদ্য সহায়তা পেলো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD