সংবাদ শিরোনাম:

বানারীপাড়ায় কাওসার হত্যা মামলার আসামী নজরুল র‌্যাবের খাঁচায়

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:33:55 pm, Tuesday, 21 April 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী গ্রামে কাওসার হত্যা মামলার আসামী পল্লী চিকিৎসক নজরুল ইসলাম বরিশাল র‌্যাব-৮’র খাঁচায়। ওই যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার আসামী পল্লী চিকিৎসক নজরুল ইসলাম (৩৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। মঙ্গলবার সন্ধ্যার পরে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের করপাড়া গ্রামের বাড়ি থেকে বরিশাল র‌্যাব-৮’র এএসপি ইফতেখারের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।

২০ এপ্রিল সোমবার রাতে নিহত কাওসারের মা রওশনআরা বেগমবাদী হয়ে ৭ জনকে সুনির্দিষ্ট ও ৫/৬জনকে অজ্ঞাতনামা আসামী করে বানারীপাড়াথানায় এ হত্যা মামলা দায়ের করেন।আসামীরা হলেন কাঞ্চনহাওলাদার(৪৫),শিফাতউল্লাহ (২৫),পল্লী চিকিৎসক নজরুল ইসলাম(৩৫),শুক্কুর(৫০),বেল্লাল (২৮),রমজান (২২) ও জহিরুল (৩২)। এছাড়াও ৫/৬জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। প্রসঙ্গত রোববার ভোর রাত ৪টার দিকেবরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় কাওসার মারা যায়।

গত১১এপ্রিল বেলা সাড়ে ১২টার দিকে করপাড়া গ্রামের ওই আসামীরা পার্শ্ববর্তীনলশ্রী গ্রামে গিয়ে মৃত আ.রব কবিরাজের ছেলে কাওসারকে ধরে এনে বেদম মারধরকরে। ঘটনার পর থেকে আসামীরা তাকে বাড়িতে অবরুদ্ধ করে রাখায় সে চিকিৎসাকরাতে ব্যর্থ হয়। রোববার ১৯ এপ্রিল তার অবস্থার অবনতি ঘটলে স্বজনরাউদ্ধার করে তাকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরেবরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাত ৪টায় তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকালে কাওসারের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য কাওসারের ওপর হামলাকারীরা তাকে ছাড়াও ১০ ও ১১এপ্রিল ৭ যুবককে নির্মম নির্যাতন করে আহত করে বেঁধে রাখে। স্থানীয় চৌকিদার আ.খালেক তাদের উদ্ধার করেন। কাওসার ও তার সহযোগীদের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বানারীপাড়ায় কাওসার হত্যা মামলার আসামী নজরুল র‌্যাবের খাঁচায়

প্রকাশের সময় : 10:33:55 pm, Tuesday, 21 April 2020