ঝালকাঠিতে স্কুলশিক্ষিকার বাসা থেকে ৬৭ ব্যাগ চাল উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে স্কুলশিক্ষিকার বাসা থেকে ৬৭ ব্যাগ চাল উদ্ধার

ঝালকাঠিতে স্কুলশিক্ষিকার বাসা থেকে ৬৭ ব্যাগ চাল উদ্ধার




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে হাসি বেগম নামে এক স্কুলশিক্ষিকার বাসা থেকে ৬৭ ব্যাগ চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বন বিভাগ এলাকার শিক্ষিকার বাসা থেকে এসব চাল উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করেন ঝালকাঠির সহকারী কমিশনার (এনডিসি) আহমেদ হাসান।

 

হাসি বেগম ঝালকাঠির উদ্বোধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় সাংবাদিক ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গে রূঢ় আচরণ করেন ওই শিক্ষিকা।

 

এনডিসি আহমেদ হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই শিক্ষিকার বাসায় অভিযান চালিয়ে ৬৭ ব্যাগ চাল উদ্ধার করা হয়। প্রতি ব্যাগে পাঁচ কেজি করে চাল রয়েছে। চালগুলো জব্দ করা হয়েছে। তবে ওই শিক্ষিকা দাবি করেছেন, এসব চাল অসহায়দের মাঝে বিতরণের জন্য কিনে প্যাকেট করে রেখেছেন তিনি। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD