বরিশাল নগরীতে ত্রাণ না পেয়ে ঘরে থাকা মানুষ রাস্তায় Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল নগরীতে ত্রাণ না পেয়ে ঘরে থাকা মানুষ রাস্তায়

বরিশাল নগরীতে ত্রাণ না পেয়ে ঘরে থাকা মানুষ রাস্তায়




ওয়ার্ড প্রতিনিধি॥ বরিশাল নগরীতে ত্রাণ না পেয়ে ঘরে থাকা মানুষরা রাস্তায় নেমে এসেছেন। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় নগরীর ১ নং ওয়ার্ডের বিসিক রোডে জড়ো হন ওই এলাকার নিম্ন আয়ের সাধারণ মানুষ। ঘণ্টাখানেক পরে পুলিশের আশ্বাসে ফিরে গেলেও জরুরি খাদ্য সরবরাহের দাবি জানিয়েছেন তারা।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম ভয়েস অব বরিশালকে জানান, সাধারণ মানুষের সমস্যা সমাধানে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

 

ত্রাণের দাবিতে বেরিয়ে আসা মানুষরা জানান, কাজ না থাকায় একদিকে অর্থের অভাব, অন্যদিকে তারা এখনও কোনও ত্রাণ পাননি। এ কারণে পরিবার-পরিজন নিয়ে ক্ষুধার্ত অবস্থায় অসহায় জীবন যাপন করছেন। দ্রুত খাদ্য সহায়তা দাবি জানান তারা।

 

১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমির হোসেন বিশ্বাস ভয়েস অব বরিশালকে বলেন, ‘ওই এলাকায় সিটি করপোরেশনের পক্ষ থেকে ইতোমধ্যে প্রায় সাত শ’ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। কিন্তু এই এলাকায় নিম্ন আয়ের মানুষের সংখ্যা অনেক বেশি। যারা এখনও ত্রাণ পাননি, তারাই আজ পথে নেমেছেন। নতুন করে তালিকা করা হয়েছে। তাদের জন্যও খাদ্য সহায়তার ব্যবস্থা করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD