সংবাদ শিরোনাম:

মানুষের ত্রাণ নিয়ে সরকার দলীয় নেতাদের দুর্নীতি সহ্য করা যায় না : চরমোনাই পীর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:44:18 pm, Sunday, 12 April 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ফাইল ছবি

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ত্রাণের চাল যারা চুরি করে তারা মানুষ নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, করোনা মহামারীতে সারাদেশে সাধারণ ছুটি থাকায় দরিদ্র অসহায় ও মধ্যবিত্ত মানুষ মানববেতর জীবন যাপন করছে। সেই অসহায় মানুষের ত্রাণ নিয়ে সরকার দলীয় নেতাদের দুর্নীতি সহ্য করা যায় না। রোববার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে চরমোনাই পীর এসব কথা বলেন।

তিনি বলেন, জাতির ক্রান্তিকালে যারা অসহায় মানুষের মুখের আহার কেড়ে নেয়, তারা মানুষ নামের পশু। এদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকার দলীয় বিবেচনায় ত্রাণ দিচ্ছে অভিযোগ করে চরমোনাই পীর আরও বলেন, অনেক অসহায় ও মধ্যবিত্ত মানুষ ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছে। সরকারি ত্রাণ নিয়ে আওয়ামী লীগের নেতাদের হরিলুট অবস্থা বিশ্বে বাংলাদেশকে কলঙ্কিত করছে। যারা এভাবে জাতির দুর্দিনেও ত্রাণ চুরি করে এরা জাতীয় গাদ্দার, এরা লুটেরা।

সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণের জন্য সর্বদলীয় ত্রাণ সমন্বয়ন কমিটি গঠন করে, তাদের মাধ্যমে তালিকা প্রস্তুত করে সেনাবাহিনীর সহযোগিতায় বিতরণ করলে অসহায় ও বঞ্চিত জনগোষ্ঠীর কাছে খাদ্যসামগ্রী পৌঁছাবে বলে দাবি করেছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মানুষের ত্রাণ নিয়ে সরকার দলীয় নেতাদের দুর্নীতি সহ্য করা যায় না : চরমোনাই পীর

প্রকাশের সময় : 11:44:18 pm, Sunday, 12 April 2020