ট্রাক থামিয়ে ত্রাণের চাল ও আলু লুট করে নিয়েছেন হতদরিদ্ররা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ট্রাক থামিয়ে ত্রাণের চাল ও আলু লুট করে নিয়েছেন হতদরিদ্ররা

ট্রাক থামিয়ে ত্রাণের চাল ও আলু লুট করে নিয়েছেন হতদরিদ্ররা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জামালপুরে ত্রাণের চাল ও আলু লুট করে নিয়েছেন ত্রাণ না পাওয়া কর্মহীন হতদরিদ্ররা। রোববার (১২ এপ্রিল) দুপুরে পৌরসভার মুকন্দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার ২, ৪ ও ৬ নং ওয়ার্ডের কর্মহীন দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য ১০ কেজি ওজনের ৬০০ প্যাকেট চাল ও তিন কেজি ওজনের ৬০০ প্যাকেট আলু নিয়ে সিংহজানী খাদ্য গুদাম থেকে একটি ট্রাক বানিয়া বাজার এলাকায় যাচ্ছিল। মুকুন্দবাড়ি এলাকায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানার বাসভবনের সামনে গেলে মুকুন্দবাড়ি, পালপাড়া ও বজ্রাপুর এলাকার ‘কর্মহীন মানুষ’ সেটি আটকে ৪০০ প্যাকেট ত্রাণ সামগ্রী হুড়োহুড়ি করে নিয়ে যায়। এসব লোকজন আগে থেকেই ওই সড়কে অবস্থান নিয়েছিল। এ সময় সেখানে ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল পাশাকে উপস্থিত থাকতে দেখা গেছে।

 

ত্রাণ বঞ্চিতরা জানান, বিভিন্ন জায়গায় বার বার ধর্ণা দিয়েও এখন পর্যন্ত তারা কোনো ত্রাণ পাননি। ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগও আনেন তারা। করোনায় জামালপুর জেলা লকডাউন করার পর থেকে কেউ তাদের কোনো সহায়তা করেনি, কেউ কাজও দিচ্ছে না। গত ৩ দিন তারা প্রায় না খেয়ে থেকেছেন।

 

পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর জামাল পাশা জানান, লকডাউনে কর্মহীন মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বরাদ্দকৃত ত্রাণ পৌর কর্তৃপক্ষের মাধ্যমে রোববার আমার ওয়ার্ডে দেওয়ার কথা ছিল। আমিসহ মহিলা কাউন্সিলর এবং টেগ অফিসারকে নিয়ে নির্দিষ্ট স্থানে অপেক্ষা করছিলাম। কিন্তু কিছুক্ষণ পর ২নং ওয়ার্ডের কাউন্সিলর জানান, রাস্তায় ট্রাক আটকিয়ে ত্রাণ লুট করা হচ্ছে। প্রায় ৪শ’র মতো ত্রাণের প্যাকেট লুট হয়ে গেছে।

 

এ ব্যাপারে জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি জানান, ত্রাণ সামগ্রী নিয়ে কোনো জটিলতা হয়েছে কি না, তা খতিয়ে দেখছি। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা বলেন, ‘পাবলিকের মাল পাবলিক নিয়ে গেছে, আমি কি করবো?’ জামালপুর সদর থানার ওসি মো. সালেমুজ্জামান বলেন, এ ঘটনায় পৌরসভার পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD