সংবাদ শিরোনাম:

বরিশাল নগরীতে স্বেচ্ছায় ‘লকডাউন’ ঘোষণা করলো যে এলাকাটি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:14:28 pm, Tuesday, 7 April 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

রিয়াজ মাহামুদ আজিম॥  সারাবিশ্বে করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারী আকার ধারণ করছে। দিন দিন দেশে করোনা আক্রন্তদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এ ভাইরাসের নির্দিষ্ট কোনো প্রতিষেধক না থাকায় সামাজিক দূরত্ব নিশ্চিত এবং সচেতনতা ছাড়া কোনো উপায় নেই।

সরকারের একার পক্ষে এই করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয় যদি না দেশের মানুষ সচেতন হন। সরকার থেকে শুরু করে আইনশৃঙ্খলাবাহিনী মানুষকে প্রতিদিনই সচেতন করার চেষ্টা করছে। তাদের এই সচেতনতা কেউ মানছেন, কেউ আবার মানছেন না। তবে সচেতনতার অন্যতম দৃষ্টান্ত স্থাপন করেছে বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডের কাশিপুর ইছাকাঠী এলাকার যুবসমাজ।

ঐ এলাকার মানুষ করোনা প্রতিরোধে ব্যাপকভাবে কাজ শুরু করেছেন। সামাজিক দূরত্বনিশ্চিত এবং বহিরাগতদের প্রবেশ বন্ধে এলাকাবাসীরা নিজ উদ্যোগেই এলাকার প্রবেশ পথ বন্ধ করে স্বেচ্ছায় ‘লকডাউন’ ঘোষণা করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কাশিপুর ইছাকাঠী খৃষ্টান কলোনীর পূর্ব পাড়ে সমিতি বাড়ির মোড়,পশ্চিম পাশে হাতেম আলী জামে মসজিদ গলি, বি এইচ পি স্কুল মোর, পর্যন্ত প্রায় ১৮০ টি ঘরসহ প্রায় ১ কি.মি. রাস্তা লক ডাউন করে দিয়েছে এলাকাবাসীরা। স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছায় লকডাউনে যাবার ঘোষণা দিয়ে গাছ দিয়ে ব্যারিকেড তৈরি করেছেন।

বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ উল্লেখ করে ঝোলানো হয়েছে সতর্কতা বার্তা।

বিশেষ প্রয়োজন ছাড়া নতুন কেউ ঐ এলাকায় প্রবেশ করতে পারবে না বলে জানানো হয়েছে। গ্রামের বাইরে থেকে ভেতরে প্রবেশের সময় বাধ্যতামূলক হ্যান্ড স্যানিটাইজার বা জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। উদ্যোক্তা সৌরভ বৈরাগী, সবুজ, আরিফ বলেন,আসলেই আমরা সকলে সচেতন না হলে এই মহামারী প্রতিরোধ করা সম্ভব না। তাই সরকারের পাশাপাশি আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত। আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে এ কাজটি করেছি।আশা করি অন্যান্যরাও নিজেদের উদ্যোগে এমন কাজ করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশাল নগরীতে স্বেচ্ছায় ‘লকডাউন’ ঘোষণা করলো যে এলাকাটি

প্রকাশের সময় : 03:14:28 pm, Tuesday, 7 April 2020