বরিশালে জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নি‌য়ে করোনাে ইউনিটে ভর্তির ২০ মিনিটের মধ্যেই রোগীর মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নি‌য়ে করোনাে ইউনিটে ভর্তির ২০ মিনিটের মধ্যেই রোগীর মৃত্যু

বরিশালে জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নি‌য়ে করোনাে ইউনিটে ভর্তির ২০ মিনিটের মধ্যেই রোগীর মৃত্যু




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা ইউনিটে ভর্তির ২০ মিনিটের মধ্যেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫টায় করোনা ইউনিটে তার মৃত্যু হয়। এর আগে বিকাল ৫টা ১০ মিনিটের দিকে জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নি‌য়ে করোনাে ইউনিটে ভর্তি হন তিনি। মৃত ব্যক্তি বরিশাল নগরীর কাউনিয়া থানার তালতলী এলাকার রাঢ়ী মহলের বাসিন্দা।

 

বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, গলাব্যথা ও শ্বাসকষ্ট নি‌য়ে বিকাল ৪টা ৫০ মি‌নি‌টে জরুরি বিভা‌গে আসে ওই রোগী। সেখান থে‌কে তা‌কে ক‌রোনা ইউনিটে ভ‌র্তি করা হয়। সেখা‌নে নেয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু ঘ‌টে। কি কার‌ণে তার মৃত্যু ঘ‌টে‌ছে তা জানার জন্য পরীক্ষা কর‌তে হ‌বে। এজন্য তার ড্রপ‌লেট সংগ্রহ ক‌রে ঢাকায় প্রেরণ করা হ‌বে।

 

বিষয়টি নিশ্চিত করে ব‌রিশা‌লের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, এখন তার বাড়ি লকডাউন করার প্রক্রিয়া চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD