সংবাদ শিরোনাম:

করোনা সংক্রমণ ঠেকাতে আগামী ১১ এপ্রিল পর্যন্ত সকল নিট গার্মেন্টস বন্ধ রাখার নির্দেশ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:58:49 am, Sunday, 5 April 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥  প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ১১ এপ্রিল পর্যন্ত সকল নিট গার্মেন্টস বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিকেএমইএ) সভাপতি একেএম সেলিম ওসমান এমপি।

শনিবার (৪ এপ্রিল) রাতে গণমাধ্যমে বিকেএমইএ পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরআগে তৈরি পোশাক কারখানাগুলো ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখতে বিজিএমইএ সভাপতি রুবানা হকের অনুরোধে পর বিকেএমইএ ওই দিন পর্যন্ত নিজেদের সব কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামারি করোনাভাইরাসে কারণে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের সিদ্দান্তের সঙ্গে সাদৃশ্য রেখে বিকেএমইএ’র সদস্যভুক্ত সব নিট পোশাক কারখানা আগামী ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরআগে, শনিবার (৪ এপ্রিল) রাতে সাংবাদিকদের কাছে পাঠানো এক অডিও বার্তায় তৈরি পোশাক রফতানিকারকদের সংগঠনের (বিজিএমইএ) সভাপতি রুবানা হক তৈরি পোশাক কারখানাগুলো আগামী ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখতে মালিকদের প্রতি আহ্বান জানান। পরে রাতে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো অপর এক অডিও বার্তায় তিনি পোশাক কারখানার শ্রমিকদের মার্চ মাসের বেতন দেরিতে হলেও সবাইকে পরিশোধ করা হবে বলেও আশ্বাস দেন।

তিনি বলেন, শ্রমিকদের বেতন দেওয়ার সময় সাধারণত মাসের সাত কর্মদিবস, যেটা ১০ তারিখে শ্রমিকরা পান। তবে প্রথমত, কোনও ব্যাংক এখন টাকা দিচ্ছে না। দ্বিতীয়ত, নেগোশিয়েটিভ করতেও সময় লাগবে (৫ হাজার কোটি টাকার তহবিল থেকে ঋণ পেতে)। সেক্ষেত্রে ১০ তারিখের যায়গায় ১৫ তারিখ হয়, হবে। তবে মার্চ মাসের বেতন প্রতিটি শ্রমিক পাবেন, এই নিশ্চয়তা দিতে পারি।

অপর একটি বার্তায় তিনি উল্লেখ করেন, শ্রমিকরা যে যেখানে আছেন, সেখানেই যেন অবস্থান করেন, এটা এখন আমাদের নিশ্চিত করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

করোনা সংক্রমণ ঠেকাতে আগামী ১১ এপ্রিল পর্যন্ত সকল নিট গার্মেন্টস বন্ধ রাখার নির্দেশ

প্রকাশের সময় : 01:58:49 am, Sunday, 5 April 2020