বরিশালে অবৈধভাবে কাটা হচ্ছে নদীর তীরের মাটি Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে অবৈধভাবে কাটা হচ্ছে নদীর তীরের মাটি

বরিশালে অবৈধভাবে কাটা হচ্ছে নদীর তীরের মাটি




থানা প্রতিনিধি॥ নদী ভাঙ্গন এলাকায় অবৈধভাবে নদীর তীরের মাটি কাটা এবং নদীতে বালি উত্তোলন করা সম্পূর্ণ নিষেধ থাকলেও, সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে প্রতিদিনই নদীর তীরের মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটার মালিক।

 

বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের মেঘনা বাজারের নদীর তীরে ২ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় গিয়ে দেখা যায় , ওপারে বড়জালিয়ার চরে নদীর তীরের মাটি কেটে একটির পর একটি ট্রলার বোঝাই করে ইটভাটায় নিয়ে যাচ্ছে। তারা মাটি কাটার কাজটি খুব সকালবেলাতেই করে থাকে। অনেকের কাছে জানতে চাইলে কেউ মুখ খুলতে চায়নি কোনো এক অজানা ভয়ে।

 

পরে নাম প্রকাশ না করার শর্তে একজন জানায় এই মাটি ইয়ামিন মুন্সীর ইটভাটার নেয়া হয়। নদীর তীরের মাটি কাটার আইনে এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। তারপরও নিজের ক্ষমতা খাটিয়ে নদীর তীরের মাটি গিলে খাচ্ছে ইটভাটার মালিক। ইটভাটার মালিক ইয়ামিন মুন্সীর সাথে মোবাইলে যোগাযোগ করতে চাইলেও তাকে পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD