মানুষ শূন্য সড়কে যাত্রীর অপেক্ষায় রিক্সা চালক, বাজারের অপেক্ষায় স্ত্রী Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মানুষ শূন্য সড়কে যাত্রীর অপেক্ষায় রিক্সা চালক, বাজারের অপেক্ষায় স্ত্রী

মানুষ শূন্য সড়কে যাত্রীর অপেক্ষায় রিক্সা চালক, বাজারের অপেক্ষায় স্ত্রী




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কুড়িগ্রামে মানুষ শূন্য বাজারে যাত্রীর অপেক্ষায় দিন মজুর রিক্সাচালক ও ভ্যান চালক। বাজার থাকলেও নেই ক্রেতা-বিক্রেতা, সম্প্রতি সংক্রামক করোনাভাইরাস প্রতিরোধের জন্য সরকার দেশের সকল হাট-বাজার, দোকানপাট সাময়িক বন্ধের জন্য নিষেধাজ্ঞা জারি করেছেন।

কেবলমাত্র নিত্য প্রয়োজনীয় মুদি, সবজি ও ওষধের দোকান ব্যতীত অন্য সকল দোকান বন্ধ রাখা হয়েছে। তাই দিনমজুর রিক্সা চালকরা পাচ্ছেন না যাত্রী, ভ্যান চালকরা পাচ্ছেন না ভারা। বসে আছেন বাজারে যাত্রীর অপেক্ষায়, কিন্তু মানুষ শূন্য বাজারে কখন আসবে যাত্রী রিক্সা চালক নিজেও জানেন না, জানেন শুধু পরিবার অপেক্ষা করছে বাজারের জন্য। সংসারের চিন্তায় যাত্রীর অপেক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে অলস সময় পার করছেন রিক্সা ও ভ্যান চালকরা।

কয়েকজন রিক্সা চালক ও ভ্যান চালকের সাথে কথা বললে তারা জানায়, করোনাভাইরাসের ভয়ে মানুষ বাজারে নেই, তারপরও আমরা বসে আছি। করোনা আতঙ্কে বাজারে মানুষ নেই, আপনারা কেন রিক্সা নিয়ে বাজারে এসেছেন আপনাদের করোনাভাইরাসের ভয় নেই, এমন প্রশ্ন করলে, তারা জানান সংসারের টানে ঝুঁকি জেনেও আমরা রিক্সা চালাতে এসেছি। পেট তো বুঝে না ভাইরাস, করোনায় ভয়ে থাকলে সবাইকে না খেয়ে থাকতে হবে। যাত্রী, নিয়ে যাবেন গন্তব্যে, পাবেন কিছু টাকা, ক্রয় করবেন খাদ্য সামগ্রী, সে অপেক্ষায় বসে আছেন রিক্সা ও ভ্যান চালকরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD