সংবাদ শিরোনাম:

বরগুনা করোনার উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টাইন থাকা চিকিৎসক করোনায় আক্রান্ত নন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:47:49 pm, Wednesday, 1 April 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ করোনার উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টাইন থেকে আইসোলেশনে ভর্তি হওয়া বরগুনার সেই চিকিৎসক ভাইরাসে আক্রান্ত নন। বুধবার (১ এপ্রিল) বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকার আইইডিসিআর’এ ওই চিকিৎসকের নমুনা পরীক্ষা শেষে এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশনে স্বেচ্ছায় ভর্তি হওয়া ওই চিকিৎসকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তিনি করোনায় নয়, অন্য কোনো রোগে আক্রান্ত হয়েছেন।

এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ওই চিকিৎসকের করোনা ভাইরাসে আক্রান্ত না হওয়ার খবরটি আমাদের কাছে অনেক স্বস্তির এবং আনন্দের খবর। বরগুনায় এখন পর্যন্ত কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি বলেও জানান তিনি।

করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় গত বৃহস্পতিবার থেকে নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন ওই চিকিৎসক। এ সময় উপসর্গ না কমায় গত সোমবার বিকেলে স্বেচ্ছায় বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনা করোনার উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টাইন থাকা চিকিৎসক করোনায় আক্রান্ত নন

প্রকাশের সময় : 03:47:49 pm, Wednesday, 1 April 2020