রাতের আঁধারে চাল চুরির অভিযোগ করায় বোরহানউদ্দিনে সাংবাদিককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রাতের আঁধারে চাল চুরির অভিযোগ করায় বোরহানউদ্দিনে সাংবাদিককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

রাতের আঁধারে চাল চুরির অভিযোগ করায় বোরহানউদ্দিনে সাংবাদিককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ হামলার শিকার সাংবাদিক সাগর চৌধুরী চাল চুরির অভিযোগ করায় ভোলায় সাংবাদিক সাগর চৌধুরীর ওপর মধ্যযুগীয় কায়দায় বর্বরতা চালিয়েছে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বড় মানিকা ইউপি চেয়ারম্যান জসিম হায়দারের ছেলে নাবিল।

 

ক্ষোভ মেটাতে ওই সাংবাদিককে মোবাইল চোর ও ছিনতাইকারী অপবাদ দিয়ে পেটানো হয়। পরে নির্যতনের ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এরপর ওই সাংবাদিকের বক্তব্যের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।

 

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা সদরের রাজমনি সিনেমা হলের সামনে নির্যাতনের এ ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে সাগর চৌধুরী বলেন, ‌’আজ ‌সকাল ৬টায় নাবিল আমাকে ফোন করে বলে আপনার সঙ্গে জরুরি কথা আছে একটু আসেন। তখন আমি বলি, এত সকালে আমি কীভাবে আসবো। তরপরও আমি সেখানে গেলে, সিনেমা হলের দোতলায় আমাকে ডেকে নেয় সে। আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়। তখন আমি দোতলা থেকে নিচের দিকে নেমে আসতে চাই। তখন সে পেছন থেকে আমার কলার চেপে ধরে এবং আঘাত করে। আমার চোখে আঘাত করে চোখ নষ্ট করে দেওয়ার জন্য। মাথার অনেক জায়গায় আঘাত করে। মাথাটা ফুলে গেছে। আমাকে মেরে ফেলার জন্য দুহাত দিয়ে গলা চেপে ধরে। এছাড়া শরীরের অনেক জায়গায় আঘাত করে সে।

 

এ ঘটনায় ভোলার সাংবাদিক নেতৃবৃন্দ এবং অনলাইন এডিটরস কাউন্সিল ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির পক্ষে আবুল কালাম আজাদ ও মাহমুদ হোসেন মোয়াজ্জেম উদ্বেগ প্রকাশ করেছেন। সেইসঙ্গে হামলাকারী নাবিলকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

 

জানা গেছে, করোনাভাইরাসজনিত কারণে ঘরে থাকার সময়ে জেলেদের নামে বরাদ্দকৃত চাল রাতের আঁধারে চুরি করে নেওয়ার অভিযোগ ওঠে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বড় মানিকা ইউপি চেয়ারম্যান জসিম হায়দারের ছেলে নাবিলের বিরুদ্ধে। বিশ্বস্ত সূত্রে ঘটনাটি নিশ্চিত হয়ে এর তথ্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাংবাদিক সাগর চৌধুরী অবহিত করেন। এ খবর পেয়ে ক্ষিপ্ত হয় বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিম হায়দারের ছেলে নাবিল। পরে ভোলার বোরহানউদ্দিনে সাংবাদিক সাগর চৌধুরীকে ধরে এনে মোবাইল চোর ও ছিনতাইয়ের অপবাদ দিয়ে মারধর করে নাবিল।

 

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য আওয়ামীলীগ সভাপতি ও তার ছেলেকে পাওয়া যায়নি।

বোরাহানউদ্দিন থানার ওসি এনামুল হোসেন বলেন, ‘সাংবাদিক সাগর চৌধুরী থানায় এসেছিলেন কিন্তু অভিযোগ দায়ের করেননি। বলেছেন চিকিৎসার জন্য বোরাহানউদ্দিন হাসপাতালে যাচ্ছেন। সেখান থেকে আর থানায় আসেননি।

তবে ঘটনাটি জেনেও পুলিশের পক্ষ থেকেও স্বতঃপ্রণোদিত হয়ে কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় সাংবাদিকরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD