বরিশালে তিনদিনের মধ্যে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব চালু করার নির্দেশ দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে তিনদিনের মধ্যে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব চালু করার নির্দেশ দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

বরিশালে তিনদিনের মধ্যে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব চালু করার নির্দেশ দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) করোনাভাইরাস পরীক্ষার জন্য আগামী ৭২ ঘণ্টার মধ্যে ল্যাব চালু করার নির্দেশ দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিম ।

 

এ সময় তিনি সব চিকিৎসককে কর্মস্থলে যথাযথ দায়িত্ব পালন করার জন্য শেবাচিম হাসপাতালের পরিচালক ও জেলা সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছেন।

 

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলার শীর্ষ কর্মকর্তদের সঙ্গে এক সভায় তিনি এসব নির্দেশনা দেন।

 

সভায় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম করোনাভাইরাস শনাক্ত করার জন্য পিসিআর (পলিমার চেইন রিঅ্যাকশন) যন্ত্র আগামী তিনদিনের মধ্যে চালু করার জন্য সংশ্লিষ্টদের উদ্যোগ নিতে বলেন।

 

সভায় প্রতিমন্ত্রী ১০ টাকা কেজি দরে চাল বিক্রির বর্তমান চিত্র আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার কাছে উপস্থাপন করার জন্য জেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেন ।

 

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন ও জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি দফতরের শীর্ষ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

 

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, সভায় প্রতিমন্ত্রী পিসিআর যন্ত্রটি যত দ্রুত সম্ভব চালু করার তাগিদ দিয়েছেন। প্রতিমন্ত্রীর নির্দেশনায় আমরা পিসিআর যন্ত্রটি স্থাপনের কাজ দ্রুত চালিয়ে যাচ্ছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD